মালদা

তৃণমূল অনুমোদিত inttuc-র ইটভাটার শ্রমিক ইউনিয়ানের উদ্যোগে শীতবস্ত্র দান ও রক্তদান শিবির মঙ্গলবাড়িতে

পুরাতন মালদা তৃণমূল অনুমোদিত inttuc এর মালদা জেলা ইটভাটার শ্রমিক ইউনিয়ান ও ইট ভাটা শ্রমিকের নেতা বিশ্বজিৎ হালদার এর নেতৃতে রবিবার প্রাক্তন তৃণমূল নেতা সাধন ঘোষ কে সন্মান জানিয়ে শীতবস্ত্র দান ও রক্তদান শিবির করা হয় মঙ্গলবাড়ি রেল গেট সংলগ্ন এলাকায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, inttuc-এর জেলা সভাপতি ডাঃ মানব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতাকর্মী সহ শতাধিক মানুষ। আজ এই শিবিরে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রক্ত সঙ্কট মেটানোর উদ্দেশ্যে রক্তদান শিবির করা হয় । এদিন পুরুষ মহিলা মিলে প্রায় ৪০ জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি প্রাক্তন তৃণমূল নেতা সাধন ঘোষ কে সন্মান জানিয়ে তার স্মৃতি চারনে প্রায় ৩০০ জন কে শীতবস্ত্র দান করা হয় inttuc এর পক্ষ থেকে ।  
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/78GMA_V7dJQ